টুয়েসডে গ্রুপ তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করছে
আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আবেদন রোববার সরকার নাকচ করে দেয়ায় পশ্চিমা কূটনীতিকদের অনানুষ্ঠানিক সংগঠন ‘টুয়েসডে গ্রুপ’ তাদের মুখ আপাতত বন্ধ রেখেছেন। তারা তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।
সোমবার সন্ধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নরহেইম বিডিনিউজকে বলেন, আমি এই মুহূর্তে কোনও
মন্তব্য করতে চাই না।
এর আগে সকালে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সাংবাদিকরা তাকে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জিজ্ঞেস করে। জবাবে তিনি বলেন, আমার কিছু বলার নেই।
গোয়েন্দা সূত্র জানায়, নিরাপত্তার কারণে তাদেরকে বিদেশী কূটনেতিকদের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
একটি কূটনৈতিক সূত্র জানায়, কূটনীতিকরা সতর্কভাবে চলাফেরা করছে এবং একে অপরের সাথে যোগাযোগ করছে। নিজেদের মধ্যে আলোচনার পর তারা আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা বাতিল করতে পারে।
‘টুয়েসডে গ্রুপ’ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথমে নির্বাচনী সফলতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে চেয়েছিল।
কিন্তু পরবর্তীতে তারা সম্মেলনের সম্ভাব্য তারিখ পরিবর্তন করে তা আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের কথা জানায়। অন্যদিকে সরকার একে
অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলে উল্লেখ করায় কূটনীতিকদের পরিকল্পনা সরকারের বিরোধিতার মুখে পড়ে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়ে টুয়েসডে গ্রুপ গঠিত। এছাড়াও ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরও এ গ্রুপে রয়েছেন।
