২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বোর্ডের সেরা দশ: শীর্ষে ঢাকা কমার্স কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করেছে ঢাকা কমার্স কলেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এবছর ঢাকা কমার্স কলেজ থেকে ৯০৪জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং তার সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।

র‌্যাংকিএ এবছর দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজ। ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়ে সকলে পাশ করেছে। তৃতীয় স্থান লাভ করেছে শামসুল হক খান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং চতুর্থ স্থানটিতে রয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ। এদেরও পাশের হার শতভাগ।

শামসুল হক খান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারই প্রথম মোট ৬৪ জন শিক্ষর্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং তাদের সকলেই উত্তীর্ন হয়েছে। অপরদিকে মির্জাপুর ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।

শতভাগ পাশের হার নিয়ে পঞ্চম স্থান লাভ করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (পরীক্ষর্থী সংখ্যা-৪৯)। ষষ্ঠ স্থান রয়েছে আহসানুল্লাহ মিশন কলেজ অব সাইন্স এন্ড বিজনেস স্টাডিস। যার পরীক্ষর্থী সংখ্যা-৩৭, পাশের সংখ্যা শতভাগ। এবং সপ্তম স্থান লাভ করেছে রেসিডেনশিয়াল মডেল কলেজ। যার পরিক্ষার্থী সংখ্যা-৪১০ পাশ করেছে ৪০৯ জন (৯৯ দশমিক ৭৬ শতাংশ)।

রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ অষ্টম অবস্থানে যার ৪৮০ জনের দুজন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছে জন। পাশের হার ৯৯ দশমিক ৫৮ শতাংশ)। ১০৯৮ জন পরীক্ষার্থীর ১০জন অকৃতকার্য হওয়ায় ভিখারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ নবম (পাশের হার জন ৯৯ দশমিক ০৯ শতাংশ) এবং ৪৯৯ পরিক্ষার্থীর ৪৯৫ জন পাস করায় হলিক্রস কলেজ ১০ম স্থানে রয়েছে। যার পাশের হার ৯৯ শতাংশ।