২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা দশ কলেজ

চট্টগ্রাম মহানগরীর বাইরে একমাত্র পার্বত্য এলাকার মহালছড়ি সরকারী কলেজ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাসের হারে সেরা দশটি কলেজের মধ্যে সপ্তমস্থান অধিকার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মহালছড়ি কলেজের পাসের শতকরা হার ৯৩.৯৬।

পাসের হারের বিবেচনায় সেরা দশটি কলেজ হচ্ছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সরকারী কলেজ, সরকারী কমার্স কলেজ, ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ, মহালছড়ি সরকারী কলেজ, বেপজা স্কুল ও কলেজ, চিটাগাঙ ইউরিযা ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজ এবং সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ১৬৫টি কলেজের মোট ৩২ হাজার ৮ শ’ ০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪ হাজার ৫ শ’ ৩১ জন মহিলা।

চলতি বছরের মে-জুনে অনুষ্ঠিত এ পরীক্ষায় পাসের শতকরা হার ৫৫ দশমিক ০৫। যা গত বারের চেয়েও ৭ দশমিক ৩২ শতাংশ বেশি। এর মধ্যে ছেলেদের পাসের হার ৫৫ দশমিক ০৭, এবং মেয়েদের পাসের হার ৫৫ দশমিক ০৩।

পরীক্ষাথীদের মধ্যে ২০৯ জন মেয়ে সহ সর্বমোট ৪৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।

সেরা দশ কলেজগুলোতে জিপিএ-৫ প্রাপ্ত সংখ্যা হচ্ছে, চট্টগ্রাম সরকারী কলেজে ২০৭ জন, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজে ৮৬জন, সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজে ৬৪ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৩২ জন, সরকারি কমার্স কলেজ ২৮ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৯জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ৯ জন, চট্টগ্রাম সরকারী সিটি কলেজে ৯ জন, বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজে ৬জন এবং কক্সবাজার সরকারী কলেজে ৪ জন।

অন্যান্য কলেজ থেকে ২১ জন জিপিএ-৫ পেয়েছে।