এইচএসসি: যশোর বোর্ডের গোল্ডেন নাইন
যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ৪৯২ জনের মধ্যে নয়জন অতিরিক্ত বিষয় ছাড়াই এ ফলাফল অর্জন করেছে। শিক্ষা বোর্ড তাদের গোল্ডেন নাইন উপাধি দিয়েছে।
এরা হল: সরকারি মহিলা কলেজ খুলনার কল্পো রানী শিকদার এবং তারই বোন আঁখি রানী শিকদার, খুলনা পাবলিক কলেজের এহতেশাম হাসান ও মাজহারুল ইসলাম, খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের মির্জা মোহাম্মদ শাহরিয়ার মাসুদ, লোহাগড়া আদর্শ কলেজ নড়াইলের কল্পতরু বিশ্বাস, ঝিনাইদহ ক্যাডেট কলেজের নাফিউর রহমান, তৌহিদুর রহমান ও নাহিদউজ্জামান খান।
