কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় সোমবার সকালে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হল-রাবেয়া বেগম (৪০), তার ছেলে আতিক (১৮) ও প্রতিবেশী ফেরদৌস (৩২)।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে রাবেয়া বাড়ির উঠোনের তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় মাকে বাঁচাতে ছেলে আতিক ছুটে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থা দেখে পাশের বাড়ির ফেরদৌস মাস্টার একটি ভেজা বাঁশ দিয়ে তাদেরকে ছাড়াতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়।
