জেএমবি’র শামিম, শাম্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করে জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) তথ্য ও প্রযুক্তি শাখার প্রধান এএইচএম শামীম এবং নারী কর্মী শাম্মী রোববার ঢাকার একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
তারা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
শামীম জানায়, জেএমবি’র নেতাদের সাথে সে ই-মেইল’র মাধ্যমে যোগাযোগ রাখতো। ই-মেইলে’র মাধ্যমে ইসলামী জিহাদের ডাকও দিয়েছিল সে।
জামাত নেতার পুত্র শামীম ডেফোডিল কম্পিউটার্স এর একজন ছাত্র। ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এ সময় তার বাসা থেকে বই ও লিফলেট উদ্ধার করা হয়।
