আন্তর্জাতিক টেলিকম মেলা দর্শক আকর্ষণে ব্যর্থ
অব্যবস্থাপনার কারণে দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক টেলিকম মেলা দর্শক আকর্ষনে ব্যর্থ হয়েছে।
তিনদিনব্যাপী মেলায় আগত র্দশকদের অসন্তুষ্ট চিত্তে ফিরে যেতে দেখা যায়।
মেলায় অংশগ্রহণকারী কয়েকজন অভিযোগ করেন, সাপ্তাহিক ফিনান্সিয়াল মিরর যথাযথ বিজ্ঞাপন ছাড়া মেলার আয়োজন করে এবং এ কারণেই মেলা সফল হয় নি।
মেলায় আগত দর্শকরা জানান, বিখ্যাত আন্তর্জাতিক টেলিকম কোম্পানীর অংশগ্রহণ ছাড়া কিভাবে আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয়?
মোবাইল অপারেটর ও ডিস্ট্রিবিউটর এভং কয়েকটি মোবাইল সেট কোম্পানীর উৎপাদক এবং স্থানীয় এজেন্টসহ ২৩ টি টেলিকম কোম্পানী মেলায় অংশ নেয়।
মেলার আহ্বায়ক এবং সাপ্তাহিক ফিনান্সিয়াল মিররের ম্যানেজিং এডিটর জানান, মেলা সফল করতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, এটা হাউজের বার্ষিক প্রোগাম।
