২৬ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে
২০০৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, ফলাফল তৈরীর যাবতীয় কাজ সম্পন্ন। এখন শুধু প্রধানমন্ত্রীর স্বাক্ষরের অপেক্ষা।
ফলাফল নির্ধারিত কেন্দ্রগুলো ছাড়াও www.educationboard.go.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত মে মাসের ১২ তারিখে দেশের নয়টি বোর্ডের অধীনে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয় এবং ১৯ জুন শেষ হয়। মাদ্রাসার বোর্ডের অধীনে আলিম ও অন্যান্য পরীক্ষা ৮ জুন শেষ হয়।
এ বছর সারাদেশে মোট ৫২৬,২৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞানে ৯৮,৪৫৪ জন এবং মানবিকে ২০৮,৪১৩ জন পরীক্ষার্থী।
এছাড়া মাদ্রাসা বোর্ডের আওতায় ৪৮,০৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
