বগি সংকটের কারণে কুড়িগ্রামে রেল যোগযোগ বন্ধ
বগি সংকটের কারণে কুড়িগ্রামে সাতদিন ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে আছে জেলার ডাক ব্যবস্থা।
রেলওয়ে সূত্রে জানা যায়, বগি স্বল্পতার কারণে কুড়িগ্রাম রুটে কোন ট্রেন আসছে না। এই রুটের ট্রেন চালানো হচ্ছে বুড়িমারী রুটে। জেলার ডাবড়ি, রাজারহাট, টগরাহাট, পাঁচপীর, কুড়িগ্রাম, উলিপুর, বালাবাড়ি ও রমনা রেল স্টেশনের কার্যক্রম বন্ধ আছে এক সপ্তাহ ধরে। ট্রেন নির্ভর সরকারি ডাক ব্যবস্থা বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে জেলায় সকল প্রকার চিঠিপত্র, মানি অর্ডার, জরুরি ডকুমেন্ট ইত্যাদি বিলি হচ্ছে না।
