শায়খ আবদুর রহমান সন্দেহে সিলেটে ১ ব্যক্তি আটক
জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান সন্দেহে পুলিশ সিলেটের একটি হোটেল থেকে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির শারীরিক গঠন, দাড়ি ও চুল অনেকটা আবদুর রহমানের মতো। নগরীর হোটেল পলাশ থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
তবে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশকে জানান, তার নাম ফেরদৌস হোসেন। বাড়ি ঢাকার নবাবগঞ্জে। হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে ৭ সেপ্টেম্বর তিনি সিলেট আসেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে তার সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।
