বিএনপি সাংসদ সুলতান বললেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্থপতি বলে উল্লেখ করলেন শাসক দলীয় সাংসদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এস এ সুলতান।
তিনি বুধবার বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে গঙ্গা-পদ্মা ফুটবল টুর্নামেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই উক্তি করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ স্মরণে তিনি সে সময় ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশী শরণার্থীদের সহায়তার ক্ষেত্রে ভারতের পানিসম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাশ মুন্সির ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
