রাজধানীর শ্যামপুরে ডাকাত সন্দেহে ৬ জন আটক
রাজধানীর শ্যামপুর থানার ওয়াসা রেলওয়ে গেট এলাকা থেকে বুধবার ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন ছয়জনকে আটক এবং গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।
মামুন (২৩), সোহেল (২০), জাকির (২২), স্বপন শিকদার (২৩), জাফর আলী (২০) এবং দুলাল মিয়া (২২)-আটক এই ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেলহাজতে পাঠানো হয়।
শ্যামপুর থানার এসআই আশরাফ বলেন, ওয়াসা রেলওয়ে গেটের পাশের একটি বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতিকালে লোকজন এদেরকে ধরে ফেলে।
