দুর্গাপূজা উপলক্ষে সাতদিনের ছুটি দাবি করেছে বুয়েট শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা দুর্গাপূজা উপলক্ষে একদিনের ছুটির প্রতিবাদ জানিয়েছে।
শিক্ষা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সাতদিন ছুটি ঘোষণার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বুয়েট ক্যাফেটেরিয়ায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় শতাধিক হিন্দু ও মুসলিম শিক্ষার্থী উপস্থিত ছিল।
বুয়েটের একজন ছাত্রনেতা শাহাদাত আহম্মেদ মাসুম সাংবাদিকদের বলেন, অক্টোবরের ১২ তারিখ দুর্গাপূজা উপলক্ষে একদিন ছুটির বিষয়টি একাডেমিক ক্যালেন্ডারে দেখার পর ১৭ সেপ্টেম্বর তারা বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করতে যান।
শিক্ষার্থীরা জানায়, এ ব্যাপারে আলোচনা করতে গেলে উপাচার্য তাদের সাথে খারাপ আচরণ করেন এবং বলেন, মাত্র ২০ শতাংশ সংখ্যালঘু শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় সাতদিন বন্ধ রাখা যাবে না।
তবে এ অভিযোগের উপাচার্যের সাথে আলাপ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সাতদিন ছুটির দাবিতে ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে মানববন্ধন এবং ২৫ সেপ্টেম্বর প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করে।
