১৪ ডিসেম্বর থেকে দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ সনদ কার্যকর : টিআইবি সরকারের প্রতি কনভেনশন স্বাক্ষরের আহ্বান জানিয়েছে
চলতি মাসের ১৫ তারিখে স্বাক্ষর করার মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ সনদের ৩০তম অনুমোদন সম্পন্ন হয়, যা আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
জি-৮ সদস্যসহ এ পর্যন্ত ১২৯ টি দেশ সনদে স্বাক্ষর করেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যত দ্রুত সম্ভব সনদে স্বাক্ষরের মাধ্যমে সমর্থনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে সরকারের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত বছর আইনমন্ত্রী সনদে স্বাক্ষর ও সমর্থনের ব্যাপারে অঙ্গীকার করেছিলেন।
তিনি বলেন, ২০০৪ সালের ৯ ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনের সময় মন্ত্রী এই অঙ্গীকার করেছিলেন। কিন্তু তারপর থেকে এ ব্যাপারে আর কোনও অগ্রগতি হয় নি।
তিনি প্রশ্ন করেন-শ্রীলংকা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া এবং থাইল্যাণ্ডের মতো দেশ সনদে স্বাক্ষর করতে পারলে বাংলাদেশ কেন পারবে না। এক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতা মোটেই গ্রহণযোগ্য নয়।
তবে স্বাক্ষরকারী দেশসমূহের এক চতুর্থাংশের সমর্থনে দুর্নীতিবিরোধী সনদ কার্যকর হচ্ছে।
