২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ টেক্সটাইল মিলে আগুন, প্রায় ১কোটি টাকার ক্ষতি

মানিকগঞ্জে রোববার সন্ধ্যা ৬টায় আকিজ টেক্সটাইল মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ শিল্প নগরী এলাকায় আকিজ টেক্সটাইল মিলের প্রসেসিং মেশিন থেকে সন্ধ্যা ৬টায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্র জানায়, এসময় আতঙ্কগ্রস্ত শ্রমিকরা দৌড়াদৌড়ির সময় পায়ের তলায় পিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।