২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার দলিল গ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘ সম্মেলন সমাপ্ত

সংস্কার দলিল গ্রহণের মধ্য দিয়ে নিউইয়র্কে শুক্রবার শেষ হয়েছে জাতিসংঘ তিনদিনব্যাপি সাধারণ সম্মেলন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

১৭০ টি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী এ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

শেষ বক্তার বক্তব্য শোনার পর বিশ্ব নেতৃবৃন্দের এই সর্ববৃহৎ সমাবেশে গৃহীত হয়েছে ৪০ পৃষ্ঠায় ১শ ৭৮ টি অধ্যাদেশ সম্পন্ন এই প্যাকেজ দলিল। এতে অন্তর্ভূক্ত হয়েছে সমষ্টিগত নিরাপত্তা, শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মত বিষয় সমূহ। এই দলিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শুধু ভেনিজুয়েলা এবং কিউবা।

সাধারণ পরিষদ সম্মেলনে কানাডার প্রধান মন্ত্রী পল মার্টিন বলেছেন, গৃহীত সকল বিষয়ে তাদের বিরোধিতার কথা তিনি গোপন রাখতে পারছেন না। জেনেভাস্থ জাতিসংঘ মানবাধিকার কমিশনের স্থানান্তরের জন্য একটি মানবাধিকার কাউন্সিল গঠনের প্রস্তাব সহ উত্থাপিত তার সরকারের প্রস্তাবগুলোর বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

নরওয়ের প্রধানমন্ত্রী জেল ম্যাগনে বনদেভিক বলেছেন, ৬০ বছর আগে প্রাপ্ত দায়িত্বসমূহ পালনের জন্য একটি পূণঃগঠিত ‘শক্তিশালী ও নমনীয়’ জাতিসংঘ বিশ্বের জন্য খুব দরকার।

সম্মেলনে পর্তুগাল, পোল্যান্ড, বলিভিয়া, টোগো, পানামার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা গত পাঁচ বছরে দারিদ্র্য বিমোচন এইচআইভি/এইডস দূরীকরণসহ কথিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের অগ্রগতির ওপর আলোকপাত করেন।

অষ্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড শুক্রবার সম্মেলনে বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাতা ৫১ টি দেশের একটি হিসেবে তার দেশ জাতিসংঘ কর্তৃপক্ষের কাছে একটি নতুন সংজ্ঞা এবং আসন্ন দশকগুলিতে এর দায়িত্বপালন আশা করে।

আর সকলের মত হাওয়ার্ডও বলেন, বিশ্ব এখন ‘ বৈশ্বিক সন্ত্রাসবাদের ছায়াতলে, বাস করছে।’