খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনা যশোর মহাসড়কের ফুলতলায় শনিবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
নিহতের নাম সিরাজ হোসেন (৫৫)। তার বাড়ি ঝিনাইদহের কোঁটচাদপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় যশোরগামী একটি ট্রাক (মেহেরপুর ট-০২-০০১২) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
