চাঁপাইনবাবগঞ্জে সিলিণ্ডারের গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
সিলিণ্ডারের লিক হওয়া গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার বেলেপুকুর মহল্লার গৃহবধু মিলি (৪০)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কমকর্তা নজরুল ইসলামের স্ত্রী মিলি রাতের খাবার গরম করতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন। এতে তার উপরের অংশ ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টার দিকে তিনি মারা যান। শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়েছে।
