২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ১০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কাস্টমস্ কর্মকর্তারা শুক্রবার দুপুরে দুবাই ফেরত এক যাত্রীকে অবৈধ পথে নিয়ে আসা প্রায় দশ লাখ টাকা মূল্যের মোবাইল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বিমান বন্দর কাস্টমস সূত্র জানায়, বাংলাদেশ বিমানের দুবাই চট্টগ্রাম ফ্লাইট বিজি ০৪৮ এর যাত্রী সালাউদ্দিনের কাছ থেকে ১৭৮ টি মোবাইল সেট আটক করা হয়। যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা বলে কাষ্টমস্ কর্মকর্তারা মনে করছেন।

আটককৃত সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। সে টেলিভিশনের কাভারের ভিতর মোবাইল সেট গুলো লুকিয়ে রেখেছিলো। বিমান বন্দরের কাষ্টম চেকিং এর সময় স্ক্যানিং মেশিনে এগুলো ধরা পড়ে।

কাস্টম সূত্র জানিয়েছে, আটককৃত মোবাইল সেট কাস্টমস এ জমা দেয়া হয়েছে। গ্রেফতারকৃত সালাউদ্দিন কে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।