২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে বিমানের যাত্রিভাড়া বাড়ছে

বিশ্বে জেট ফুয়েলের দাম দফায় দফায় বাড়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রিভাড়া আরেক দফা বেড়েছে। বিমানের অভ্যন্তরীণ রুটে বর্ধিত যাত্রী ভাড়া শুক্রবার থেকে কার্যকর হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 11:37 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বিমান সূত্র জানায়, বর্ধিত যাত্রিভাড়া অনুযায়ী, এখন থেকে ঢাকা চট্টগ্রাম রুটে তিন হাজার ৭৫, ঢাকা সিলেট রুটে দু’ হাজার ৭০০, ঢাকা কক্সবাজার রুটে তিন হাজার ৪৫০, ঢাকা সৈয়দপুর রুটে দুহাজার ১২৫, ঢাকা যশোর রুটে এক হাজার ৮৫০, ঢাকা রাজশাহী রুটে এক হাজার ৭২৫, ঢাকা বরিশাল রুটে এক হাজার ৭২৫, রাজশাহী সৈয়দপুর রুটে এক হাজার ২২৫ এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে এক হাজার ১৭৫ টাকা।

এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে এখন থেকে এয়ারবাস বা ডিসি-১০ এর ইকোনমি ক্লাসে দু হাজার ২২৫ টাকা, বিজনেস ক্লাসে দু হাজার ৭২৫ টাকা।