২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ডেঙ্গুর আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:36 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ইতোমধ্যে খুলনার দু’টি সরকারি হাসপাতালে এডিস মশার বিষক্রিয়ায় আক্রান্ত চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

তবে ডেঙ্গু রোগ যাতে খুলনা জেলায় মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন অফিস। খুলনা সিভিল সার্জন ডা. হামেজামালের নেতৃত্বে গঠন করা হয়েছে একশ ১৬ টি মেডিকেল টিম। তিনি জানান, মেডিকেল টিমগুলো ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা চালাবে।

সূত্র জানায়, ডেঙ্গু জ্বরের আক্রান্ত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অপর দু’জনকে আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু রোগের বিস্তার, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকারের উপায় সম্বলিত লিফলেট নগরীতে বিতরণ করা হয়েছে।

ডা. হামেজামাল বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তাতে পার্শ্ববর্তী জেলা হিসেবে খুলনায় সহজে এ রোগ ছড়াতে পারে। তবে আতঙ্কিত হয়ার কিছুই নেই, স্বাস্থ্য বিভাগ প্রতিকারের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছে।