মাদারীপুরে নৌ ডাকাতদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপিয়ে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
সদর উপজেলার কালিকাপুর এলাকায় মঙ্গলবার রাতে আড়িয়াল খাঁ নদীতে সশস্ত্র নৌ-ডাকাতদের হাত থেকে আত্মরক্ষার্থে পানিতে ঝাঁপিয়ে পড়ে মারা গেছেন এক ব্যবসায়ী।
ট্রলার আরোহী পাট ব্যবসায়ী লিয়াকত হোসেন ফরাজীর (৪০) তাতে শেষ রক্ষা হয় নি। আড়িয়াল খাঁর বুকেই তার সলিল সমাধি ঘটে।
প্রায় ২০ ঘন্টা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে হতভাগা ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। বুধবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
