২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ারে চরমপন্থি হত্যা করা হলে পাবনায় সরকারি অফিসে বোমা হামলার হুমকি

ক্রসফায়ারে যদি আর কোনও চরমপন্থিকে হত্যা করা হয়, তাহলে আবারও বোমা হামলা চালানো হবে বলে অজ্ঞাত পরিচয়ধারি ব্যক্তিরা পাবনার বিভিন্ন সরকারি অফিস ও প্রেসক্লাবে চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

চিঠি থেকে জানা যায়, যদি কোনও চরপন্থিকে ক্রসফায়ারে হত্যা করা হয়, তাহলে পাবনার কমপক্ষে আটটি এলাকায় বোমা হামলা চালানো এবং আট ব্যক্তিকে হত্যা করা হবে। ধারণা করা হচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ (এমএল) লাল পতাকা এ চিঠি পাঠিয়ে থাকতে পারে।

পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানিয়েছেন, তিনিও এমন একটি চিঠি পেয়েছেন। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।