২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি শিল্পের উন্নয়নে নতুন চুক্তি স্বাক্ষর

ঋণ, কারিগরি জ্ঞান ও উন্নত খাবারের অভাবে দেশের পোল্ট্রি খাতের উন্নয়ণ বাধাগ্রস্ত হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি কোম্পানির নেতৃবৃন্দ মঙ্গলবার একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তারা বলেন, খামারিরা এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে পারে। পোল্ট্রি খাতে যে কোনও কোম্পানির সফলতা নির্ভর করে খামারিদের ওপর। আর তাই তাদেরকে আধুনিক কারিগরি শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন।

তারা বলেন, যথাযথ প্রশিক্ষিত খামারিদের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার পাশাপাশি দক্ষতার মানেরও উন্নয়ন ঘটবে।

সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ফ্যাসিলিটির (এসইডিএফ) কার্যালয়ে ‘পার্টনারশীপ এগ্রিমেন্ট অন মার্কেট ডেভলপমেন্ট অব সাপ্লাই চেইন উইথ কি পোল্ট্রি সেক্টর স্টেকহোল্ডার’ শীর্ষক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে মত বিনিময়কালে উদ্যোক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত কোয়ালিটি ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহতেশাম বি সালেহান বলেন, পর্যাপ্ত ঋণের অভাবের পাশাপাশি বাজারে নিম্নমান সম্পন্ন পোল্ট্রি খাবাাের সয়লাব হয়ে যাওয়ায় খামারিদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এমএম আঘা’র উপ ব্যবস্থাপক পরিচালক আসগর দাদা বলেন, তৃণমূল পর্যায়ের প্রকৃত চিত্র উদ্ধারের জন্য তাদের কোম্পানির কারিগরি দল প্রায়ই খামারিদের কাছে যায়।

প্যারাগন গ্রুপের প্রধান সমন্বয়ক মঞ্জুর এলাহী বলেন, পোল্ট্রি খাতে খামারিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। তিনি বলেন, এই শিল্পের উন্নয়নে ল্যাবরেটরি সুবিধার গুরুত্ব অপরিসিম এবং ল্যাবরেটরি ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে পাঁচটি কোম্পানি এসইডিএফ’র সাথে একটি চুক্তি সাক্ষর করে। চুক্তি অনুযায়ী এসইডিএফ ওই সমস্ত কোম্পানিকে তাদের বাজার উন্নত করার জন্য সহায়তা দেবে। এতে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি (এসএমই) তাদের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি উৎপাদন ব্যয় হ্রাস করতে পারবে।

সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন’র পরিচালক ইয়াদ ম্যালাস বলেন, এসইডিএফ বাংলাদেশের প্রান্তিক চাষীদের সহায়তার জন্য আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ নিয়ে আসবে এবং এটি হবে দীর্ঘ মেয়াদী অংীশদারিত্ব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসইডিএফ’র জেনারেল ম্যানেজার অনিল সিনহা, আইএফসি’র আবাসিক প্রতিনিধি হাফিজ উদ্দিন আহমেদ, আইএফসি’র বাংলাদেশ, নেপাল ওভুটানের আঞ্চলিক প্রতিনিধি পার জেলেরা, আইএফসি’র ম্যানেজার (স্ট্রাটেজি) নেইল গ্রেগরি, এইডিএফ’র ডেপুটি জেনারেল ম্যানেজার দিপক পি অধিকারি, কৃষি ব্যবসা বিশেষজ্ঞ ড. জাকি উজ্জামান, এসইডিএফ-এর ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা সৈয়দা মাসাররাত কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।