চট্টগ্রামে মামাতো বোনকে বিয়ে না দেওয়ায় মামা খুন
মামাতো বোনকে বিয়ে না দেওয়ায় ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরান গড়ে শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত পোল্ট্রি ব্যবসায়ী নাম নিজামউদ্দিনের (৩৫) বাড়ি মধ্য পুরান গড়ে।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, ভাগ্নে জহির প্রায়ই তার মামাতো বোনকে বিয়ে করার জন্য মামার কাছে প্রস্তাব দিত। কিন্তু কয়েকদিন আগে মামাতো বোনের অন্যত্র বিয়ে হয়ে যায়। ক্ষুব্ধ জহির তার দুই বন্ধুকে নিয়ে শনিবার রাত একটার দিকে নিজামউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে। গুলিবিদ্ধ নিজাম ঘটনাস্থলেই নিহত হন।
নিজামের আর্তচিৎকার শুনে প্রতিবেশি জহিরকে হাতেনাতে ধরে ফেলে এবং তাকে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, তাদের মধ্যে জমি নিয়েও বিরোধ চলছিল।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
