২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে পুলিশের সাথে দুঃখু বাহিনীর বন্দকু যুদ্ধে, পুলিশ কর্মকর্তা আহত

মেহেরপুরে পুলিশের সাথে দুঃখু বাহিনীর বন্দকুযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা মারাত্মক আহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শুক্রবার রাত ১১টায় জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী ধলা ও গাড়াবাড়ীয়া গ্রামের মধ্যবর্তী মাঠে সংগঠিত এ যুদ্ধে প্রায় অর্ধ শত রাউন্ড গুলি বিনিময় হয়। দুঃখু বাহিনীর বিরুদ্ধে সীমান্ত এলাকায় ব্যাপক অপহরণর অভিযোগ আছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুঃখু বাহিনীর সদস্যদের আটক করতে পুলিশ ধলা ও গাড়াবাড়ীয়ার দুই গ্রামের মাঠ ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুঃখু বাহিনীর ২৫/৩০ সশস্ত্র ক্যাডার পুলিশের ওপর বেপরোয়া ২২ রাউন্ড গুলি বর্ষণ করে।

সংঘর্ষের এক পর্যায়ে ধলা পুলিশ ক্যাম্পের এস.আই মহিউদ্দীন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন পুৃলিশও পাল্টা ২৮ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশের সাথে গুলি বিনিময়ে টিকতে না পেরে তারা পিছু হটে ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর পুলিশ সুপার মো. আওলাদ হোসেন বলেন, এলাকায় অপহরণের নায়ক দুঃখুসহ তার বাহিনীকে পুলিশ প্রায় ধরেই ফেলেছিল। কিন্তু একজন পুলিশ আহত হওয়াতে তারা হাত ছাড়া হয়ে যায়। পুলিশ এসময় ২০ রাউন্ড রাইফেলের গুলি এবং ৮ রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করে।