২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চরমোনাই মাদ্রাসার ২ ছাত্র গ্রেফতার

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন চরমোনাই মাদ্রাসায় অধ্যায়নরত দু’ছাত্রকে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে (চরমোনাই লঞ্চঘাট) বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 02:24 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এসময় পুলিশ তাদের দেহ তল্লাশী করে ইসলামিক বই ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃত দু’ছাত্র হচ্ছে-মোহাম্মদ আলী (১৮) রোল নং ৫৭ এবং মোহাম্মদ বেল্লাল হোসেন (১৭) রোল নং ৪৩।

কোতয়ালী পুলিশ এবং গোয়েন্দা সংস্থা তাদেরকে অজ্ঞাত স্থানে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

কোতয়ালী থানা পুলিশ চরমোনাই মাদ্রাসার দু‘ছাত্রকে গ্রেফতারের কথা বিডিনিউজের কাছে স্বীকার করেছে।

সরকারি একটি গোয়েন্দা সংস্থা বিডিনিউজকে জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে যে লিফলেট উদ্ধার করা হয়েছে, তাতে শুক্রবার নগরীর মসজিদগুলোতে বোমা বিস্ফোরণের সম্ভাবনার ঈঙ্গিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কোতয়ালী থানার এসআই বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার থেকে চরমোনাই মাদ্রাসার দিকে প্রশাসন কঠোর দৃষ্টি রাখছে।