সিরাজগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু
সিরাজগঞ্জ জেলার সকল রুটে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।
সূত্র জানায়, সিরাজগঞ্জের মীরপুরে নির্মিত মির্জা মোরাদুজ্জামান বাস স্ট্যাণ্ড থেকে বাস চলাচলকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত দু’টি গ্রুপের দ্বন্দ্বের কারণেই জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি এ বাস ধর্মঘটের ডাক দিয়েছে।
শুক্রবার সকালে ধর্মঘটের বিপক্ষে শ্রমিক-সংগঠন শহরে একটি মিছিল বের করে।
তবে বাস ধর্মঘটের কারণে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বাস বন্ধ থাকার কারণে অভ্যন্তরীন রুটের শত শত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
