২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলের হোটেল থেকে র‌্যাব ২ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে, ৪ জন আটক

র‌্যাব সদস্যরা বুধবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে প্রায় দুই কেজি হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

চোরাবাজারে উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক দুই কোটি টাকা।

অভিযানের দলনেতা র‌্যাব-৩’র উপ পরিচালক লে. কর্নেল চৌধুরী বিডিনিউজকে জানান, রাত ৮টার দিকে হোটেল আসর-এর ১০৭ নম্বর রুমে হেরোইন লেনদেনের সময় হাতেনাতে আইয়ুব আলী (৪৩), বিল্লাল হোসেন (৩০), আবু তাহের (৪০) ও ফজলুল হক (৬৩) নামে চার জনকে আটক করা হয়।