২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট পালিত

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহূত ৪৮ ঘন্টা ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ধর্মঘট পালিত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

শ্রমিক নেতা ওয়াহিদুজ্জামানের ওপর হামলাকারিদের গ্রেফতারসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে এ পরিবহন ধর্মঘট আহবান করেছে।

ধর্মঘট চলাকালে শহরের মনিহার চত্বর এলাকায় ধর্মঘটী শ্রমিকরা দুটি টেম্পু ভাংচুর করেছে। এদিকে হামলকারি সন্দেহে সোমবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে পলাশ ও আলম নামে দুজনকে পুলিশ আটক করেছে।

শ্রমিক সমিতির সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদ, টার্মিনালে বিদ্যুৎ ও পানিয় জলের ব্যবস্থা করা, স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও টার্মিনালে নিরাপত্তা প্রহরী নিয়োগসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করে আসছে।