২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পর ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল চালু হচ্ছে

দীর্ঘ ১৮ বছর পর ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল চালু হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর এই প্রজেকশন হল চালু হওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এরফলে ফিল্ম আর্কাইভ থেকে চলচ্চিত্র কর্মী, গবেষক, চলচ্চিত্র সেবী ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।

ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ইফতেখার হোসেন বিডিনিউজকে বলেন, প্রজেকশন হল চালু হলে তা সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও চলচ্চিত্র প্রদর্শণের মাধ্যমে দেশে সুস্থ চলচ্চিত্র ধারা প্রবর্তন করতে সহায়ক হবে।

তিনি জানান, প্রজেকশন হলে স্বল্প খরচে, দেশীয় প্রযুক্তির মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে। এরফলে প্রদর্শিত ছবির সংলাপ স্পষ্ট শোনা যায় এবং প্রতিধ্বনিও হয় না।

জানা গেছে, মাত্র ৫৫-৬০ হাজার টাকা ব্যয়ে ঢাকার মোহাম্মদপুরে ফিল্ম আর্কাইভ কার্যালয়ের নীচ তলায় এ প্রজেকশন হল তৈরি করা হে য়ছে। ৩২ফিট লম্বা ১৬ ফিট চওড়া এ হলে ৩৫ মিলি মিটারের প্রজেক্টর মেশিন ও ৫০ আসনের ব্যবস্থা করা হয়েছে।

এতে সপ্তাহে দু দিন নিয়মিত ভাবে দেশী বিদেশী ধ্রুপদী ও দুষ্প্রাপ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৯৭৮ সালে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর ৮০ সালে ইংল্যান্ড থেকে ওয়েস্টেকস কোম্পানির দুটি প্রজেক্টর কেনা হয়। দীর্ঘদিনের অকেজো এই প্রজেক্টরগুলো এখন মেরামতের পর ব্যবহার উপযোগি হযেছে।

এরআগে ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ধানমন্ডির শংকরে ফিল্ম আর্কাইভের পুরোনো ভাড়া বাড়িতে নিয়মিত ছবি প্রদর্শিত হতো।

ফিল্ম আর্কাইভ সূত্র জানায়, আর্কাইভে বাংলাদেশের প্রথম ছবি মুখ ও মুখোশ (১৯৫৬) , দেবদাস (১৯৩৫), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অভিনীত ও পরিচালিত ধ্রুব (১৯৩৪), ভারতের পথের পাঁচালী, পৃথিবীর প্রথম ছবি ‘লুমিয়েঁ ব্রাদার্স’, মুক্তিযুদ্ধভিত্তিক দূর্লভ ছবি ‘স্টপ জেনোসাইডসহ’ দেশী-বিদেশী দুহাজারের বেশি পূর্ণ দৈর্ঘ, স্বল্প দৈর্ঘ, প্রামাণ্য চিত্র ও সংবাদ চিত্রের প্রিণ্ট এবং নেগেটিভ সংরক্ষিত রয়েছে। এতে বাংলা ছবি রয়েছে প্রায় ২০০ মতো।