২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পানির রিজার্ভারের বিষাক্ত গ্যাসে ৩ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডা থানার খিলবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে পানির রিজার্ভারের বিষাক্ত গ্যাসের কারণে তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 04:33 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

দমকল বাহিনী ও পুলিশ জানায়, খিলবাড়ির বরইতলার ১১৮/৭ নম্বর ঠিকানার নির্মাণাধীন একটি ভবনের পুরনো পানির রিজার্ভার পরিস্কার করতে নেমে এরশাদ (২০), ফটিক (২২) এবং বাবুল(৩০) নামে তিনজন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।