২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগ নেতা জ্যাকবের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

ভোলায় গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় আওয়ামী লীগের চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল জ্যাকবকে ষড়যন্ত্রমূলকভাবে প্রধান আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ভোলা প্রেসক্লাবে শুক্রবার আওয়ামী লীগের চরফ্যাশন উপজেলা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সড়ক দুর্ঘটনার মামলার বাদিকে বাধ্য করা হয়েছে জ্যাকবকে প্রধান আসামি করতে।

তারা আরও জানান, রাজনৈতিক প্রতিপক্ষের ইতোপূর্বে দায়ের করা দুটি মিথ্যা মামলায় জ্যাকব ১৬ দিন জেলে থাকার পর ২৮ আগস্ট জামিনে মুক্তি পেয়েছেন। ওই দিন মুক্তির পর দলীয় নেতাকর্মীরা ভোলায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে চরফ্যাশন রওয়ানা দেন। জ্যাকব গাড়িবহরের প্রথম গাড়িতে ছিল। ওইদিন জ্যাকব কোনো গাড়ি চালাননি। তার গাড়ি কোনো দুর্ঘটনাও ঘটায়নি।

সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ উপজেলা কমিটির যুগ্মসম্পাদক আবু মোল্লা, সাংগঠনিক সম্পাদক এনায়েতউল্লাহ সবুজ প্রমুখ।