২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো হাম বিষয়ক প্রচারাভিযান শুরু

দেশে কমপক্ষে ১৫ লাখ শিশুকে হামের টিকা দেয়ার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো হাম বিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রাথমিক পর্যায়ে তিন সপ্তাহের এ প্রচারাভিযান রাজশাহী ও বগুড়া জেলায় পরিচালিত হবে। এ কর্মসূচিতে দশ বছরের নীচের শিশুদের হামের টিকা দেয়া হবে।

দ্বিতীয় দফায় ২০০৬ সালে আরো বৃহদাকারের প্রচারাভিযানে গোটা দেশ জুড়ে তিন কোটি ৩৫ লাখ শিশুকে এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।  এটি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হাম বিরোধী ক্যাম্পেইন।

প্রথম পর্যায়ের প্রচারাভিযান ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সকল প্রাথমিক বিদ্যালয় এবং নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে এ কর্মসূচি চলবে।

শত শত স্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষক টিকাদান কেন্দ্রগুলো পরিচালনার জন্যে প্রশিক্ষণ নিয়েছেন। বাবা-মাকে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্যে উদ্বুদ্ধ করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে শিশুদের রেজিস্ট্রেশন, মাইকিং, পথ নাটক এবং রেডিও ও টেলিভিশনের প্রচার চলছে।

এ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এবং সাম্প্রতিক প্রেস ব্রিফিং-এ বলেন, শিশুদের হামের প্রকোপ থেকে রক্ষা করতে আমরা আমাদের সাধ্যমতো সকল প্রচেষ্টা চালিয়ে যাবে।

বাংলাদেশে শিশুদের মৃত্যুর ও অসুস্থ্যতার অন্যতম একটি কারন এই হাম। বর্তমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে মাত্র ৬৯ শতাংশ শিশুকে টিকা দেয়া সম্ভব হচ্ছে। কিছু কিছু শিশু এ কর্মসূচি থেকে বাদ পড়ে যাচ্ছে। ৯ মাস বয়সে শিশুকে টিকা প্রদান করা হলে তার ৮৫ শতাংশই কার্যকর হয়। 

হামের কারনে শিশুমৃত্যু রোধে সরকার ২০০৪-২০১০ সাল পর্যন্ত একটি জাতীয় কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। কর্মসূচির লক্ষ্য হচ্ছে ২০০৬ সালের মধ্যে এ কারণে মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা।

এহারের হাম টিকা দান কর্মসূচি ও প্রচারাভিযানে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ সরকার, ইউনিসেফ, হু, জাইকা ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংগঠন।