২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে গ্রেপ্তারকৃত ডাকাত আলমগীরের রহস্যজনক মৃত্যু

পিরোজপুর, খুলনা ও বাগেরহাটের কুখ্যাত ডাকাত দল এনামুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীরকে (৩০) রিমান্ড শেষে কারাগারে প্রেরণের পর বুধবার সকালে রহস্যজনকভাবে মারা গছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সূত্র জানায়, বাগেরহাটের মংলা থেকে গত ২৪ আগস্ট পুলিশ অভিযান চালিয়ে এনামুল এবং তার দুই সহযোগী আলমগীর ও শাহীনকে গ্রেফতার করে। এ সময়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ টি রিভলবার ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে ২৫ আগস্ট ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ৩০ আগস্ট গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ওইদিন রাতে আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে সে মারা যায়। তার হাজতি নাম্বার ছিল ১৫১৮/০৫।