জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশ মঙ্গলবার ইসলামী জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে
জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশ মঙ্গলবার ইসলামী জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানায়, আটককৃতরা হচ্ছে, ঝালকাঠির নলছিটির অভয় নীল গ্রামের আবদুল হাকিমের ছেলে মোজাহেদুল ইসলাম (৩৪), ভাঙ্গা দেওলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফুর রহমান(২৫), বরিশালের বাকেরগঞ্জের ইসলাপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে আবুল কালম (৩০) ও কুমিল্লার মোকসেদ আলীর ছেলে ইয়াছিন (২৫)।
চৌদ্দগ্রামের ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজকে জানান, আটককৃতরা চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে হিলফুল ফজুল নামে একটি ইসলামী এনজিও পরিচালনা করতো। পুলিশ ওই অফিস থেকে বেশ কিছু কাগজ পত্র জব্দ করেছে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের কুমিল্লার ডিবি পুলিশের কাছে মঙ্গলবারই হস্তান্তর করা হয়।
