বরিশালের চর পাটকায় আটকে আছে ৫০টি নৌযান
২৬টি তেলের ট্যাঙ্কার ও কিছু মাছ ধরার নৌকাসহ ৫০টির মত নৌ যান চরবাড়ি ইউনিয়নের চর পাটকা এলাকায় আটকে থাকায় সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে।
পাশাপাশি বরিশালের দৈনন্দিন ও স্বাভাবিক বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, আটকে পড়া তেলের ট্যাঙ্কগুলোর মধ্যে একটি ট্যাঙ্ক মঙ্গলবার ডুবে গেছে। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
সূত্র আরও জানায়, নদীর সাতটি মোহনায় পানির স্তর হ্রাস পাওয়ায় ট্যাঙ্কগুলো আটকে যায়।
