জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনবুকাগাকুশো বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সেমিনার রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জেইউএএবি) এবং জাপান দূতাবাস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ২০০৫ সালের এই বৃত্তি দেয়া হয়েছে মোট ১৪৯ জন ছাত্র-ছাত্রীকে ।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জাপানের জীবন ধারা এবং শিক্ষাব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়।
জেইউএএবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহফুজুর রহমান খান চৌধুরী সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং জেইউএএবি’র সভাপতি অধ্যাপক ড. এম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে জাপানি দূতাবাসের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপপ্রধান তাকানোবু আমেয়া, ড. এসআই খান, অধ্যাপক আমিনুল ইসলাম, ড. মনিরুল আলম আলোচনায় অংশ নেন।
