মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২৫
মাদারীপুরে রোববার একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় এক পথচারী নিহত ও ২৫ জন যাত্রী আহত হয়েছে।
দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কমরদি ব্রীজের কাছে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-১১-১৩১৬ এ দুর্ঘটনায় পড়ে।
সূত্র জানায়, নিহতের নাম জয়নব বিবি (৩৫)। তিনি রাস্তা পার হবার সময় যাত্রীবাহী বাসটি তার সামনে এসে পড়ে। এসময় চালক বাসটি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হলে তা উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মারাত্মক আহত জয়নব বিবি রাজৈর হাসপাতালে মার যায়। এরপর ঘটনাস্থলে একটি মাল বোঝাই ট্রাক আটকে পড়লে মহসড়কে প্রায় দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
