২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্ত্যখালীর মিলবাড়ি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 12:23 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঠবাড়িয়াগামী যাত্রীবাহী একটি বাসের সাথে (চট্টগ্রাম-চ-২৭) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি পাশের খাদে পড়ে যায়।

এসময় টেম্পোর হেলপার শামীম (১৮) ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে তালিম (৭) ও অপরযাত্রী আবদুস সালাম (৩২) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

আহতদেরকে রাজাপুর ও ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের অধিকাংশের বাড়ি রাজাপুর উপজেলায়।

পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে বাস চালক পালিয়ে গেছে।