ঢাকার অদূরে গড়ে তোলা হবে স্যাটেলাইট শহর
রাজধানীর আবাসন সমস্যা দূর করতে ঢাকার কাছেই গড়ে তোলা হবে একটি স্যাটেলাইট শহর।
অ্যাডভান্সড টেকনোলোজিস্ট লিমিটেড এবং লী-ইউ কোম্পানি লিমিটেড যৌথভাবে এই নির্মান প্রকল্প হাতে নিয়েছে।
দুই রিয়েল এস্টেট ডেভলপারের উদ্যোগে এ শহর গড়ে তোলা হবে ঢাকার কাছে বিসিএস পুলিশ অফিসার্স সমবায় সমিতি লিমিটেডের ৬০ বিঘা জমির ওপর।
বুধবার গুলশানের অ্যাডভান্সড সেন্টার্স অফিসে ওই দুই কোম্পানি এবং পুলিশ অফিসার্স সমবায় সমিতির মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অ্যাডভান্সড টেকনোলোজিস্ট লিমিটেড এর চেয়ারম্যান প্রকৌশলী এসএম আনোয়ার হোসেন এবং বিসিএস পুলিশ অফিসার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি নুরুল আলম ও বখতিয়ার আলম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
