২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিস্ফোরিত বোমাগুলোর মতো বোমা এর আগে ভারতেও বিস্ফোরিত হয়েছে

বাংলাদেশে সিরিজ বোমা হামলায় ব্যবহৃত বোমাগুলোর মতো বোমা নয়াদিল্লি এবং সেদেশের বিভিন্ন রাজ্যে ১৯৯৬-৯৮ সালে ব্যবহার করা হয়েছিল। নয়াদিল্লির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষস্থানীয় ক্যাডার আব্দুল করিম টুন্ডা ভারতের ওই বোমা হামলার পরিকল্পনায় থাকতে পারে বলে ধারণা করা হয়। বলা হয়ে থাকে যে, বাংলাদেশে জিহাদিদের প্রশিক্ষণ ও এ ধরনের বোমা তৈরির ব্যাপারে সে ভিত্তি তৈরি করে দিয়েছে।

গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণের পর দেখা গেছে যে, বোমাগুলোর সাথে পেন্সিল ব্যাটারি সংযুক্ত ছিল। বিস্ফোরিত সকল বোমা ছিল অপেক্ষাকৃত কম ক্ষতিকর এবং সম্ভবত হাতে তৈরি। মজার ব্যাপার হচ্ছে টুন্ডা এ ধরনের বোমা তৈরিতে দক্ষ প্রশিক্ষক। এসব বোমা পটাসিয়াম ক্লুরেট/অ্যামোনিয়াম নাইট্রেট এবং সালফিউরিক এসিডের মিশ্রণে তৈরি করা হয়।

নয়াদিল্লিতে ১৯৯৬-৯৮ সালে বিস্ফোরিত বোমাগুলোর মধ্যে কমপক্ষে ছয়টি ছিল এ ধরনের বোমা। পাকিস্তানে ও বাংলাদেশের টুন্ডার লোকরা এগুলোর বিস্ফোরণ ঘটায়। নয়াদিল্লিতে বিস্ফোরিত বোমাগুলোর সাথেও ব্যাটারি সংযুক্ত ছিলো। পশ্চিম নয়াদিল্লির পাঞ্জাবি বাগের একটি বাসে একই গ্রুপের আব্দুল্লাহ আকা ইজাজ আহমেদ, বদরুদ্দিন ও হোসাইনসহ অন্যরা একই ধরনের একটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে গ্রেফতারকৃত একজন পুলিশের কাছে স্বীকার করেছে যে, লস্কর-ই-তৈয়বার প্রধান টুন্ডা তাদেরকে বোমা তৈরিতে প্রশিক্ষণ দিয়েছে।

টুন্ডা গাজীয়াবাদের পিলাখোয়া এলাকার বাসিন্দা। লহরান মহল্লায় তিনি প্রথমে একটি হোমিওপেথিক দোকান দিয়ে ব্যবসা শুরু করে। পরে আশির দশকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সহযোগিতায় সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। এরপর টুন্ডা পাকিস্তানে যায় এবং সেখানে বোমা তৈরির প্রশিক্ষণ নেয়।

পরে ভারতে ফিরে এসে টুন্ডা ও তার অন্যতম প্রধান সহযোগী আজম ঘুরি জঙ্গিবাদী সংগঠন আহলে হাদিসের সম্পৃক্ত তানজিম ইসলাহুল মুসলীমিনে যোগ দেয়। তখন তাদের উদ্দেশ্য ছিল বাবরি মসজিদে হামলাকারীদের ওপর প্রতিশোধ নেওয়া। টুন্ডা ও জালিস আনসারী মুম্বাই ও হায়দ্রাবাদে ১৯৯২-৯৩ সালে কমপক্ষে ৪০ টি বোমার বিস্ফোরণ ঘটায়। ১৯৯৪ সালের জানুয়ারি মাসে জালিসকে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলেও টুন্ডা বাংলাদেশে পালিয়ে যায়।

বাংলাদেশে অবস্থানকালে টুন্ডা উগ্রবাদী মুসলমান নেতাদের ইন্ধনে প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলে এবং তরুণদের জিহাদি কাজে উদ্ধুদ্ধ করতে প্রশিক্ষণ দেয়।

নয়াদিল্লিসহ ভারতের উত্তর প্রদেশ ও পাঞ্জাবে টুন্ডা বোমা হামলা চালাতে পারে এ ধরনের তথ্য অনেক আগেই গোয়েন্দাদের কাছে ছিল।