২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে বরিশালে ৩ যুবক গ্রেপ্তার

গত ১৭ আগস্ট বরিশালে বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে কোতোয়ালী পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বুধবার দুপুরে কোতোয়ালী পুলিশ নগরীর জানকি সিংহ রোড়ের আল ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক মোরশেদ আহমদ চৌধুরী, হিসাব রক্ষক জালাল আরেফিন (২৫) এবং সংস্থার কর্মচারী সাইফুদ্দিনকে (২২) গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তাদের সংস্থাটি গত সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। তাই তারা সমাজকল্যাণ কিংবা সিটি করপোরেশনের কোনও অনুপতিপত্র এখনও পায় নি।

সূত্র জানায়, সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নে সংস্থাটি একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করে। মালয়েশিয়ার একটি ইসলামী সংগঠন তাদের মোটা অংঙ্কের সাহায্য দেয়ার আশ্বাস দিয়েছে। তবে এ ব্যাপারে কোতোয়ালী পুলিশ কিছু জানায়নি।