২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া বিমানবন্দরে আরো চার জঙ্গি আটক

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ বুধবার সকালে সন্দেহভাজন চারজন ইসলামী জঙ্গিকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিডিনিউজকে জানান, আটককৃত ওই চারজনের বেলা ১২টার সৌদি এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটে ( এসভি-৮০১) ঢাকা ত্যাগ করার কথা ছিলো।

কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ সকাল ১১টার দিকে ওই যাত্রীদের আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নামধাম ও দলীয় পরিচয় জানা যায়নি। গোয়েন্দা বিভাগগুলো এরই মধ্যে শতাধিক ব্যক্তির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞার একটি তালিকা বিমানবন্দরের একাধিক সংস্থার কাছে হস্তান্তর করেছে।

সোমবারই বিদেশ পালানোর আগে জিয়া বিমানবন্দর থেকে প্রথমে ইমিগ্রেশন পুলিশ ও পরে র‌্যাব জামা’আতুল মুজাহিদের শীর্ষ স্থানীয় নেতা মওলানা ফরিদ উদ্দিন মাসউদকে গ্রেফতার করে।

মওলানা মাসউদকে সারা দেশে ১৭ আগস্ট একযোগে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার আদালতে তিনি ওই বোমা হামলার জন্যে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করেন।

১৭ আগস্ট দেশজুড়ে যে ৫০০ বোমা বিস্ফোরণ হয়, জামা’আতুল মুজাহিদীন আরবি ও বাংলা ভাষায় লিফলেট বিলি করে এর দায়দায়িত্ব স্বীকার করে।