২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দ্বৈত করারোপ পরিহার চুক্তির অনুস্বাক্ষরিত

বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দ্বৈত করারোপ পরিহার চুক্তি বুধবার অনুস্বাক্ষরিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড কাযালয়ে দ্বিতীয় দফা আলোচনার মধ্য দিয়ে এ চুক্তির স্বাক্ষর হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এএস জহির মোহম্মদ এবং মায়ানমারের পক্ষে সেদেশের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের উপ মহাপরিচালক ইউ আই কো চুক্তিতে অনুস্বাক্ষর করেন।

এএস জহির মোহম্মদ জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর অনুস্বাক্ষরিত চুক্তিটি কেবিনেটে পাশ হলে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিন ধার্য করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতোমধ্যে ২৫টি দেশের দ্বৈত কর পরিহার চুক্তি সম্পন্ন হয়েছে।

এ চুক্তিতে দ্বৈত কর পরিহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ৩০টি অনুচ্ছেদ রয়েছে। মায়ানমারের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত

হলে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে।