লতা মুঙ্গেশকর কৌন বনেগা ক্রোড়পতি-২-এ অংশ নিতে পারেন
সুরের রানী লতা মুঙ্গেশকর সুযোগ পেলে কৌন বনেগা ক্রোড়পতির-২-এ অমিতাভ বচ্চনের আসনে বসার ইচ্ছে প্রকাশ করেছেন।
বিগ বি অমিতাভ বচ্চনের একান্ত ইচ্ছে লতা মুঙ্গেশকর ওই আসন অলংকৃত করবেন, এ সংক্রান্ত এক সংবাদের প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।
রিমিক্স গান সম্পর্কে লতা বলেন, সঙ্গীতের আত্মার মুত্যু নেই। তবে গানের সঙ্গে স্বল্প বসনা তরুন-তরুণীদের নাচের দৃশ্য জুড়ে দেওয়াটা ঠিক নয়।
