২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অবশেষে চারদিন পর বুধবার পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পাবনা জেলা মোটর মালিক-শ্রমিক ও জেলা প্রশাসনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ফলে বুধবার দুপুর থেকেই বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ ফিরোজ মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুর রহমান, মালিক-শ্রমিকদের পক্ষে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বারকাত খান, পাবনা জেলা শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে জেলা প্রশাসন বুধবার থেকে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ নছিমন-করিমন আটক অভিযান শুরু করেছে। প্রথম দিনেই ১২টি নছিমন আটক করে তা জ্বালিয়ে দেওয়া হয়।