কলকাতায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব
কলকাতায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তায় এ জ্বরে আক্রান্ত চার জনের মৃত্যু ঘটেছে। তবে বেসরকারি তথ্যে মৃতের সংখ্যা সাত জন বলে জানা গেছে।
পশ্চিম বঙ্গের স্বাস্থ্য বিষয়ক প্রধান প্রভাকর চ্যাটার্জি এ প্রাদুর্ভাবের কথা স্বীকার করে বলেছেন, দক্ষিণ কলকাতায় ডেঙ্গু বা ব্রেন ফিভার ছড়িয়ে পড়েছে। রক্ত পরীক্ষায় মৃত চারজন ছাড়া আরও আট জনের ডেঙ্গুর ভাইরাস ধরা পড়েছে।
চ্যাটার্জি বলেন, ‘আমরা সবগুলো মেডিকেল কলেজ ও হাসপাতালকে ডেঙ্গু’র উপসর্গসহ কোন রোগী পেলে সাথে সাথে স্কুল অব ট্রপিক্যাল ম্যানেজমেন্ট (এসটিএম) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিস (এনআইসিইডি)’র সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছি।’
এ পর্যন্ত নগরীর যেসব এলাকা থেকে রোগটির কথা জানা গেছে তার মধ্যে রয়েছে, লেক সার্কাস, গল্ফ গ্রীন, ঢাকুরিয়া, জোধপুর পার্ক, টালিগঞ্জ, সন্তোষপুর ও জদবপুর। এসব এলাকায় অভিজাত ফ্ল্যাট বাড়ি যেমন রয়েছে তেমনি কিছু বস্তি ঘরবাড়িও রয়েছে।
