২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট ঢাকায়, দারিদ্র্য হ্রাসে সহায়তার আশ্বাস

দারিদ্র্যহ্রাসকরণে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের নিশ্চয়তা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পল উলফোভিৎজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 03:21 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ঢাকায় পৌঁছার পর রোববার তার বক্তব্যে উলফোভিৎজ বলেন, আমি এখানে একথা নিশ্চিত করতে এসেছি, দারিদ্র নিরসন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংক তার সহায়তা অব্যাহত রাখবে।

একদিনের সফরে সকালে ঢাকা পৌঁছালে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান।

নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অর্জিত সাফল্যের জন্যে উলফভিৎজ বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, দরিদ্র জনগণের, বিশেষ করে করে কন্যা শিশু এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় এটিই তার প্রথম সফর। ঢাকা আসার আগে উলফোভিৎজ পাকিস্তান ও ভারত সফর করেন।