গান্ধী বিশ্বের দ্বিতীয় সেরা নেতা
বৃটেনের প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের পর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী বিশ্বের দ্বিতীয় সেরা নেতা নির্বাচিত হয়েছেন।
এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে পরিচালিত এক জরিপে গান্ধী দ্বিতীয় স্থানে উঠে আসেন। তার কিছুটা নিচে আছেন চতুর্থ স্থানে নেলসন ম্যান্ডেলা, পঞ্চম যিশু খ্রিস্ট এবং ষষ্ঠ স্থানে মার্টিন লুথার কিং। দি সান একথা জানায়।
জরিপে নারীদের মধ্যে শীর্ষে আছেন লৌহ মানবী খ্যাত বৃটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তবে সার্বিক তালিকায় তার অবস্থান অষ্টম। মোঘল বীর চেঙ্গিস খান আছেন ১৩তম অবস্থানে। ২৫তম অবস্থানের রয়েছেন বর্তমান বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ২০তম অবস্থানে নাৎসি নেতা এডলফ হিটলার। এছাড়াও এ তালিকায় আরও যাদের নাম এসেছে তারা হলেন, মাইকেল গর্বাচেভ, রোনাল্ড রিগ্যান ও প্রথম রাণী
এলিজাবেথ ।
আশ্চর্যের বিষয় হচ্ছে, দালাইলামা ও মাদার তেরেসার ওপরে উঠে এসেছে হিটলারের নাম।
খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন সাইক্লিং হিরো ল্যান্স আর্মস্ট্রং এবং ব্যাবসায়ীদের মধ্যে শীর্ষে আছেন জিই’র প্রতিষ্ঠাতা জ্যাক ওয়েলস।
